রাজবাড়ীতে এক যুবকের লাশ উদ্ধার
রাজবাড়ী সদর থানার খানখানাপুর ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের কাছে মকবুলের দোকান ও ছোট ব্রীজের মাঝামাঝি জায়গা থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে।
উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৪০ এবং পরনে ছিল একটি গেঞ্জি ও কালো জ্যাকেট।
ওই যুবকের শরীরের ক্ষত-বিক্ষত বিভিন্ন স্থান এবং থেতলে যাওয়া মাথা দেখে পুলিশের প্রাথমিক ধারণা, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে তার পকেটে পাওয়া কাগজপত্র ও চালান দেখে মনে করা হচ্ছে সে একজন কাঁচামাল ব্যবসায়ীও হতে পারে।
কেউ তাকে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে না সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়।
পুলিশ মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
