এয়ারক্রাফট তৈরির কারখানা স্থাপনে আবুধাবীর উদ্যোগ
উপসাগরীয় অঞ্চলে প্রথম এয়ারক্রাফট তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে আবুধাবী। দেড় বছরের মধ্যে এর প্রথম পর্যায়ের কাজ শুরু করবেন বলে আশা প্রকাশ করে কোম্পানির কর্মকর্তারা।
কেস্ট্রেল নামের নতুন এ এয়ারক্রাফট তৈরির লক্ষ্যে গালফ এয়ারক্রাফট মেনটেইন্যান্স কোম্পানি (গ্যামকো) এবং যুক্তরাজ্য ভিত্তিক ফার্নবোরাফ এয়ারক্রাফট কর্পোরেশন লিমিটেড (এফএসিএল) ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি বিশ্বের অন্যান্য স্থানের সাথেও যোগাযোগ রক্ষা করতে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহৃত হবে এ এয়ারক্রাফট।
গালফ এয়ারক্রাফট পার্টনারশিপের (গ্যাপ) কর্মকর্তা জিওফ্রে গ্যালে বলেন, ‘এ প্রকল্পের জন্যে আমরা সংযুক্ত আরব আমিরাত অফসেট গ্র“পের (ইউওজি) কাছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছি’।
পরবর্তীতে গ্যাপ, গ্যামকো ও এফএসিএল যৌথভাবে বিভিন্ন পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে তিনি জানান।
