২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে বিষক্রিয়ায় গাইবান্ধায় আরও একজনের মৃত্যু

গাইবান্ধায় খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মিরেজা খাতুন (১২)। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল পাঁচ। এখনও গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৮ জন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

স্থানীয় সূত্র জানায়, রোববার সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের উত্তরধানখড়া গ্রামের মৃত সৈয়দ আলীর চল্লিশায় উপস্থিত হয়ে দেড় সহস্রাধিক লোক খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আক্রান্তদের অধিকাংশই হাসপাতালে এবং কেউ কেউ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।