২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান ও সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল উত্থাপিত

বাংলাদেশ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদেন বেতনভাতা বৃদ্ধির উদ্দেশ্যে মঙ্গলবার জাতীয় সংসদে ‘দি মেম্বারস অব দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস এন্ড কন্ডিশন্স অব দি সার্ভিস) অ্যামেন্ডমেন্ট বিল ২০০৫ উত্থাাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সংসদকার্যে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমিনুল হক বিলটি উত্থাপন করেন। বিলটি পরে পরীক্ষা নিরিক্ষার জন্যে সংস্থাপন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলটি আইনে পরিনত হলে এ বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্যে বাংলাদেশ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ তাদের বর্তমান মাসিক বেতনের সাথে বর্ধিত বেতনের কেবলমাত্র শতকরা ৭৫ ভাগ উত্তোলন করার অধিকারী হবেন।

বিলটির উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারিরা বেতন ভাতাদি বৃদ্ধির লক্ষ্যে প্রবর্তিত জাতীয় বেতন স্কেল ২০০৫ এর সাথে সামঞ্জস্য বিধানের জন্যে কমিশনের চেয়ারম্যান ও  সদস্যবৃন্দের বেতন ভাতাদি বৃদ্ধির উদ্দেশ্য সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বিলটি উত্থাপনের সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী আপত্তি উত্থাপন করেন। তবে তার আপত্তি কন্ঠভোটে নাকচ হয়ে যায়।