২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমন ধানের সংগ্রহ মূল্য ৯ টাকা ২৫ পয়সা কেজি এবং চালের জন্যে ১৪ টাকা নির্ধারণ করেছে মন্ত্রিসভা

আমন ধানের সংগ্রহ মূল্য কেজি প্রতি ৯ টাকা ২৫ পয়সা এবং চালের সংগ্রহ মূল্য কেজি প্রতি ১৪ টাকা নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

মন্ত্রিপরিষদ কক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এবং জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৫ অনুমোদন করা হয়।

বৈঠকে আগামী ২৫ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়। আসন্ন আমন ফসল থেকে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন চাল এবং ৪২ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রিসভার সদস্য ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।