ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩, ২৪ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত
আগামী ২৩ নভেম্বর বুধবার ও ২৪ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠেয় লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স পদ্ধতির সকল পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষা সমূহের পরিবর্তিত তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
পূর্ব ঘোষিত সময় সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।
