ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার চার্জশীট দিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশ অনুযায়ী ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা সাত দিনের মধ্যে চার্জশীট দিতে পারেননি।
ঘটনার সাতদিন পেরিয়ে গেলেও সোমবার পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা থেকে ঝালকাঠিতে ফিরেননি।
মামলার সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব হয়নি। ফলে এক সপ্তাহের মধ্যে চার্জশীট দেওয়া যায়নি। তবে চার্জশীট কবে নাগাদ দেওয়া হতে পাওে, তাও জানা যায়নি।
গত ১৪ নভেম্বর ঝালকাঠিতে বোমা মেরে দুই বিচারককে নির্মমভাবে হত্যা করা হয়। ওই দিনই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইনমন্ত্রী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে অবস্থানকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাতদিনের মধ্যে ওই ঘটনায় দায়ের করা দুটি মামলার চার্জশীট দেওয়ার নির্দেশ দেন।
