২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি আইন বিভাগে জিহাদি বই পাঠিয়েছে জঙ্গিরা, ক্যাম্পাসজুড়ে আতংক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের নামে ডাকযোগে একটি জিহাদি ও জঙ্গি বই পাঠানো হয়েছে। বিভাগের সূত্র সোমবার এ কথা জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এ খবর ছড়িয়ে পড়লে গোটা ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে।

সাংবাদিক, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আইন ও বিচার বিভাগে ভিড় জমান। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. এম রবিউল হোসেন বই পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।

বিভাগীয় সূত্র জানায়, ‘এলেম এ চোর তালিম এ টাউট’ নামের ওই বইটির লেখক আশরাফ হোসেন। তার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রযতেœ মরহুম অ্যাডভোকেট হোসেন আলী, নাহা বিল্ডিং, নানুয়া দিঘীর উত্তরপাড়, কুমিল্লা।

সূত্র জানায়, বইয়ে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশবিরোধী বিভিন্ন বক্তব্য রয়েছে। এছাড়া জঙ্গি ও জিহাদি কথাও লেখা রয়েছে ওই বইতে। বিভাগীয় সভাপতি বলেন, আতংক সৃষ্টির জন্যে কেউ এটি বিভাগের নামে পাঠিয়ে থাকতে পারে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।