বাংলাদেশের সাথে অ্যাকাউন্ট ট্রেড অ্যারেজমেন্ট নবায়ন করবে না মায়ানমার
বাংলাদেশের সাথে অ্যাকাউন্ট ট্রেড অ্যারেজমেন্ট নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার সরকার।
২০০৩ সালে স্বাক্ষরিত এ চুক্তিটি মায়ানমার বাতিল করবে বলে বানিজ্য মন্ত্রনালয় নিশ্চিত করেছে।
সম্প্রতি বানিজ্য মন্ত্রনালয়কে লেখা এক চিঠিতে মায়ানমার সরকার জানিয়েছে, এ চুক্তি স্বাক্ষরের পরও বাংলাদেশের সাথে মায়ানমারের কোনরকম ব্যবসায়িক ডিল হয়নি।
এর আগে ২৫ সেপ্টেম্বর ঢাকায় মায়ানমারের বানিজ্যমন্ত্রী বাংলাদেশের বানিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করে বলেছিলেন, তিনি তার সরকারকে চুক্তিটি নবায়নের অনুরোধ জানাবেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সাথে মায়ানমারের ইকোনোমিক ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হলেও এপ্রিলে কোন বাস্তবায়ন ছাড়াই এর মেয়াদ শেষ হয়ে যায়।
২০০৪--০৫ অর্থবছরে বাংলাদেশ মায়ানমারে চার দশমিক ১৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং ৩২ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের পন্য আমদানি করে।
বাংলাদেশ মায়ানমারে ওষুধ, চামড়াজাত পন্য, চিংড়ি ইত্যাদি রপ্তানি করে এবং কাঠ, সবজি ও মাছ আমদানি করে।
