বাংলাদেশে অভিবাসী শ্রমিক অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক সনদ ১৯৯০ অবিলম্বে কার্যকর করার দাবি
বাংলাদেশে অভিবাসী শ্রমিক অধিকার সংরক্ষরণে আন্তর্জাতিক সনদ ১৯৯০ অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছেন প্রবাস ফেরত বাংলাদেশী কর্মজীবি কল্যাণ সমিতি (ওয়্যারবীর)। সোমবার ফুলার রোডের বৃটিশ কাউন্সিলে অনুষ্ঠিত এক সেমিনারে এ দাবি জানানো হয়।
নারী ও মানবাধিকার আন্দোলনের নেত্রী ড. হামিদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইউনিফেম’র অনুষ্ঠান সমন্বয়ক গুল আফরোজ মাহমুদ।
সেমিনারে আরও বক্তব্য রাখেন আমেরিকান সলিডারিটি সেন্টারের মাঠ কর্মকর্তা মি. রবওয়েস, মাসুদ পারভেজ প্রমূখ। সেমিনারে অভিবাসী শ্রমিকদের মৌলিক অধিকারগুলো কার্যকর করার দাবি জানানো হয়।
এতে বলা হয়, ১৯৯০ সালের প্রণীত অভিবাসী শ্রমিকদের অধিকার সংরক্ষণের আন্তর্জাতিক সনদ ২৭ টি দেশ গ্রহণ করেছে এবং ১৫ টি দেশ স্বাক্ষর করতে সম্মত হয়েছে। বাংলাদেশ এই ১৫টি দেশের মধ্যে রয়েছে। তবে বাংলাদেশে এই সনদে কার্যকারিতা এখনও শুরু হয়নি। আর এ কারণেই বাংলাদেশের শ্রমিকরা অভিবাসী অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা অত্যাচার, নির্যাতনের কোন ক্ষতি পূরণ আদায় কিংবা প্রতিকারের দাবি করতে পারছে না।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের উচিত এই সনদে স্বাক্ষর করে আইন কার্যকর করা। কিন্তু সরকার এ ক্ষেত্রে উদাসীন এবং বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
এ দিবস উপলক্ষে সকারে শাহবাগ থেকে কাতীয় ঈদগাহ পর্যন্ত এ র্যালী হয়েছে।
