২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে কিশোর খুন

ভৈরব বাজারের কাছে একটি ডোবা থেকে সোমবার সকালে পুলিশ এক কিশোরের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভৈরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 12:53 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

উদ্ধারকৃত নিহত কিশোরের নাম জয় (১৪)। সে শহরের কেবি পাইলট হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

জয় ভৈরব বাজারের বাতাসা পট্টি নিবাসী হরিপদ সাহার ছেলে।

পুলিশ জানায়, অজ্ঞাত খুনিরা জয়কে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ওই ডোবায় ফেলে রাখে।

এলাকাবাসী সূত্রে সংবাদ পেয়ে পুলিশ জয়ের লাশ উদ্ধার করে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জয় বাসা থেকে বের হওয়ার পর  আর ফেরেনি।

অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রোববার ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।