মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৪
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। সোমবার সকাল এবং রোববার রাতে এ দুর্ঘটনাগুলো ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর দেড়টায় মাগুরা--নহাটা সড়কে একটি মাইক্রোবাস একজন মটরসাইকেল আরোহীকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী আকরাম (৪৬) নিহত হয়।
অপরদিকে মাগুরা--ঢাকা মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় রোববার রাতে একটি ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে সদরের গোবিন্দপুর গ্রামের স্বরজিত ও কৃষ্ণপুর গ্রামের লিটন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ৮টার দিকে শ্রীপুরের ওয়াপদা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী টেম্পু ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
