মহাসমাবেশ ঠেকাতে পাতানো ধর্মঘট
২২ নভেম্বরের মহাসমাবেশ ঠেকাতে সরকার দেশের উত্তরাঞ্চলে এক পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে, যাতে শ্রমিকরা ধর্মঘট আহবান করে এবং পরিবহন ব্যবস্থা সংকটের মুখে পড়ে। সোববার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি শাহজাহান খান এমপি বলেন, সরকার পরিবহন নেতা মজিবুর রহমানকে গ্রেফতার করেছে, যাতে পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। সড়ক যোগাযোগ বন্ধ থাকলে মহাসমাবেশে যোগ দিতে জনগণ বাধার সম্মুখিন হবে।
‘আঞ্চলিক কমিটি ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা কেন্দ্রীয় কমিটি সোমবার এ ব্যপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবো’।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, মজিবুর রহমানের গ্রেফতার হচ্ছে মহাসমাবেশে বাধা প্রদান করার একটি রাজনৈতিক চাল, যাতে মহাসমাবেশমুখী জনগণ পরিবহন সংকটের মুখে পড়ে।
সরকার দলীয় সাংসদ এবং বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি’র সভাপতি জিএম সিরাজ জানান, তারা পরিবহন ধর্মঘট সমর্থন করছে।
তিনি বলেন, মজিবুর রহমানকে মুক্তি দিলেই কেবল ধর্মঘট প্রত্যাহার করা হবে।
