২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে গ্রেপ্তারকৃতরা ৭ দিনের রিমান্ডে, শায়খ রহমানের খোঁজে পুলিশসহ গোয়েন্দা সংস্থার অভিযান

োজএমিব৹র শীষગ োনতা শায়খ আਲ਼ুর রহমােনর োখাঁেজ পਗগড় পুিলশ িচরઔিন অিভযান ੂরઔ কেরেছ৷ পুিলেশর ১২িট দল ছাড়াও আনসার৴ িডিব৴ িডএসিবসহ িবিভਭ োগােয়੯দা সংએઐার োবশ কেয়কিট দল এ অিভযােন অংশ িনেয়েছ৷

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানের খোঁজে পঞ্চগড় পুলিশ চিরুনি  অভিযান শুরু করেছে। পুলিশের ১২টি দল ছাড়াও আনসার, ডিবি, ডিএসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বেশ কয়েকটি দল এ অভিযানে অংশ নিয়েছে।

এদিকে পঞ্চগড়ে গ্রেপ্তারকৃত জেএমবির তিন জঙ্গিসহ শায়খ রহমানের জামাতা আব্দুল আউয়ালের বিরুদ্ধে পঞ্চগড় থানায় বিস্ফোরক দ্রব্য আইনে শনিবার দায়ের করা মামলায় পঞ্চগড় থানা পুলিশ জেএমবি’র সুইসাইড স্কোয়াড সদস্য তানভীর ওরফে সালমান ওরফে মুরাদসহ অন্য দুই জঙ্গিকে সাতদিনের রিমান্ডে নিয়েছে।

রোববার দুপুরে পুলিশ তাদের পঞ্চগড়ের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে।

সূত্র জানায়, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পঞ্চগড় শহর ও শহরতলীর বিভিন্ন বাড়ি, আবাসিক হোটেল, ক্লিনিকসহ সন্দেহজনক এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে। এছাড়া গোটা জেলায়ই পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, শায়খ আব্দুর রহমান পঞ্চগড় শহর বা এর আশপাশের কোনও এলাকায় আতœগোপন করে আছেন, এমন একটি খবর ঢাকা থেকে র‌্যাবের গোয়েন্দা সংস্থা জানিয়েছে। শায়খ রহমান ঢাকার বনশ্রীতে থাকার কথা বলা হলেও তিনি আসলে পঞ্চগড়ে আত্মগোপন করে আছেন, এমন খবরের ভিত্তিতেই পুলিশ অভিযানে নেমেছে। সূত্রটি আরও জানায়, আব্দুর রহমান বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পঞ্চগড়েই চিকিৎসাধীন রয়েছেন।

ঠাকুরগাঁয়ে গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল পঞ্চগড়ে আত্মগোপনে থাকা চিকিৎসাধীন শশুর শায়খ আব্দুর রহমানকে গত শুক্রবার দেখতে এসেছিল বলে ওই সূত্রটি জানিয়েছে। আব্দুল আউয়াল পঞ্চগড়ে শনিবার গ্রেপ্তারকৃত সুইসাইড স্কোয়াড সদস্য তানভীর ওরফে সালমান ওরফে মুরাদের সঙ্গে শুক্রবার সকালে এসে দু’দফায় এক ঘন্টা বৈঠক করলেও বাকি সময় কোথায় ছিল, সে সম্পর্কে মুরাদ কিছু জানাতে পারেনি। পুলিশের ধারণা, এসময়ে আউয়াল তার শশুরের সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করেছিল। তবে পঞ্চগড় পুলিশ সুপার শায়খ আব্দুর রহমানের পঞ্চগড়ে থাকার খবরটি উড়িয়ে দিলেও শায়খ রহমান ও বাংলাভাই উত্তরাঞ্চলের জেলাগুলোতে অবস্থান নিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন বার্তার ভিত্তিতে বর্তমানে রুটিন অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

পঞ্চগড় থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ফারুক জানান, জেএমবি’র ক্যাডারদের রিমান্ডে এনে বর্তমানে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এরআগে শনিবার বিকেলে পঞ্চগড় থানার পুলিশ জেএমবির ওই তিন সদস্যকে ঠাকুরগাওঁয়ে নিয়ে সেখানে আটককৃত শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়ালের মুখোমুখি করে। পুলিশের উপস্থিতিতে আউয়াল ও তানভীরকে মুখোমুখি করা হলে তাদের কেউই বেশি কথা না বলে গুরু--শিষ্যের ভূমিকায় নীরব ছিল। তবে তাদের মধ্যে পঞ্চগড়ে শুক্রবারে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

তাদের গ্রেপ্তারের পর পরই পুলিশ পঞ্চগড় জেলা ও দায়রা জজের বাসভবন, বিচারকদের আবাসিক কোয়ার্টার, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার বাসভবনসহ পঞ্চগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে বিচারকদের বাসভনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ তল্লাশি চালায়। তবে তল্ল¬াশিকালে পুলিশ কোনও কিছু পায়নি।

বাসভবন থেকে বিচারকদের আদালতে আনা নেয়ার গাড়িতে সব সময় পুলিশ পাহারা থাকছে। পঞ্চগড়ের পুলিশ সুপার শফিকুল ইসলাম  বিচারকদের বিক্ষিপ্তভাবে বসবাস না করে তাদের সরকারি আবাসিক কোয়ার্টারে অবস্থানের জন্যে অনুরোধ করে জেলা ও দায়রা জজকে চিঠি দিয়েছেন।

পুলিশ সুপার জানান, সব বিচারক এক সঙ্গে বসবাস করলে তাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হবে।