২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া পুলিশ প্রহরায় আদালতে ড. গালিব

গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টাকিয়ার বাজারে যাত্রানুষ্ঠানে বোমা হামলা মামলার প্রধান আসামি আহলে হাদিস নেতা ড. আসাদুল্লাহ আল গালিবকে রোববার কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

আদালতে ড. গালিবের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু মামলার চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়ার আবেদন জানালে জেলা ও দায়রা জজ আ.ম. মোহাম্মদ সাঈদ তা নামঞ্জুর করে ২০০৬ সালের ১৮ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেন।

আদালতে সংক্ষিপ্ত শুনানি শেষে তাকে আবার বগুড়া নিয়ে যাওয়া হয়। আদালত থেকে বেরিয়ে আসার সময় ড. গালিব বলেন, বোমা হামলার সাথে কারা জড়িত, তা প্রমাণ হওয়া সত্ত্বেও সরকার উদ্দেশ্যপ্রনোদিতভাবে আমাকে হয়রানি করছে।

২০০৪ সালের ১৮ ডিসেম্বর টাকিয়ার বাজারে একটি যাত্রানুষ্ঠানে বোমা বিস্ফোরণে অর্ধশতাধিক লোক আহত হয়।