২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ মামলায় পরবর্তী শুনানির তারিখ ২৩ নভেম্বর

হাইকোর্ট আগামী ২৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ওই বিমানগুলো কেনা হয়েছিল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শেখ হাসিনার পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলে ওই আবেদনের শুনানির পর বিচারপতি শরিফুদ্দিন চাকলাদার এবং বিচারপতি এএফএম আলী আসগরেরর সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই তারিখ ধার্য করেন।

২০০১ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. এসএ সামাদসহ অন্যান্যের বিরুদ্ধে তেজগাঁও থানায় মিগ-২৯ ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণে বলা হয়, ক্ষমতায় থাকাকালে  মিগ-২৯ ক্রয়ের মাধ্যমে দেশের ২৭০ কোটি টাকা ক্ষতি করায় শেখ হাসিনা ও অন্যদের মামলার বিবাদি করা হয়েছে।

ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাড. মাহবুবে আলম, অ্যাড. আওছাফুর রহমান ও অ্যাড. মেসবাউদ্দিন আহমেদ আবেদনকারীর পক্ষে  মামলা পরিচালনা করেন।