২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ১ বছরের মধ্যে শিল্পখাতে নিয়োজিত জনশক্তি ৩৫ শতাংশে উন্নীত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন, প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে দেশের জিডিপিতে শিল্পখাতের অবদান ৩০ থেকে ৩৫ শতাংশ এবং এই খাতে নিয়োজিত জনশক্তি মোট জনশক্তির ৩৫ শতাংশে উন্নীত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 05:32 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার দ্বিতীয় বারের মতো ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বিজনেস অ্যাওয়ার্ড--২০০৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী ডিসিসিআই প্রস্তাবিত ‘ভিশন--২০০১’ এর উল্লেখ করে জাতীয় উন্নয়নের লক্ষ্যে ১৫ বছর মেয়াদী একটি ভিশন প্রণয়নের উদ্যোগ গ্রহণের জন্যে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।  

চলতি বছর ব্যবসা ক্ষেত্রে অবদানের জন্যে মোট নয়জনকে এ পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌুরী এবং শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বক্তৃতা করেন।