২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন শুরু

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই রোববার বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 04:39 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সংসদের নিয়মিত অধিবেশন মুলতবি রেখে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে আলোচনার দাবির প্রতি কার্য-উপদেষ্টা কমিটি সাড়া না দেওয়ায় আওয়ামী লীগ ১৫তম অধিবেশন থেকে সংসদ বর্জন করে চলেছে।

এদিকে অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এতে সভাপতিত্ব করেন।

সংসদের চলতি অধিবেশনের আলোচনায় সদ্যসমাপ্ত সার্ক সম্মেলন, বোমা হামলায় ঝালকাঠিতে দু’জন বিচারক এবং সন্ত্রাসীদের হাতে ফরিদপুরে সাংবাদিক নিহত হওয়ার প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও উত্তরাঞ্চলের মঙ্গা পরিস্থিতি প্রধান্য পেতে পারে।