শেরপুরের নকলা থেকে জেএমবি ক্যাডার গ্রেপ্তার
শেরপুর জেলার নকলা উপজেলার কাজাইকাতা গ্রাম থেকে রোববার জেএমবির এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ সুজন সরকার (২০)। সুজন ১৭ আগস্ট শেরপুরে বোমা হামলার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
পুলিশ তার কাছ থেকে জঙ্গি বিষয়ক বেশ কিছু বইপত্র এবং ম্যাগাজিন উদ্ধার করেছে।
সুজনকে শেরপুর সদর থানায় পাঠানো হয়েছে।
