খুলনায় পুলিশের ওপর বোমা হামলা
খুলনার দৌলতপুর বাসস্ট্যান্ড মোড়ে ট্রাফিক আইল্যান্ডে কর্মরত দুই পুলিশ সদস্যের ওপর সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করেছে।
শনিবার সন্ধ্যায় এ ঘটনায় বোমাটি বিস্ফোরিত হলেও সার্জেন্ট ফয়সাল আহমেদ এবং কনস্টেবল কামাল নামে ওই দু’জন অল্পের জন্যে প্রাণে বেঁচে যান।
পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর ফুলবাড়ি গেটের দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা চলন্ত অবস্থায় বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারিরা ছুটোছুটি শুরু করে। দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তা জনশূন্য হয়ে পড়ে।
র্যাব ও পুলশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে চিহ্নিত ও গ্রেপ্তার করা যায়নি।
