চুয়াডাঙ্গায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত
চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার বাংলাদেশী এক যুবককে গুলি করে হত্যা করেছে।
নিহত ওই যুবকের নাম ইউনুস আলী (৩২) বলে জানা গেছে। হত্যার পর বিএসএফ নিহতের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এলাকাবাসী ও বিডিআর সূত্র জানায়, নিমতলা গ্রামের ৭৪ নম্বর পিলারের সামনে দিয়ে রাত ২টার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ ইউনুসকে লক্ষ্য করে গুলি চালায়।
নিহত ইউনুস জেলার দামুরহুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ফকির মোহাম্মদ আলীর পুত্র।
