২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের নিরাপত্তা ও বিচার বিভাগের কর্মকাণ্ড স্তব্ধ করতে চায় : আইনজীবী সমন্বয় পরিষদ

সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ অভিযোগ করেছে, বর্তমান জোট সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে মৌলবাদী সন্ত্রাসীগোষ্ঠী রাষ্ট্রের নিরাপত্তা ও বিচার বিভাগের সকল কর্মকাণ্ড স্তব্ধ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ অবস্থায় জোট সরকারের নিস্ক্রিয়তা ও নমনীয় মনোভাবের কারণে রাষ্ট্র ও জনগণ জিম্মি হয়ে পড়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বুধবার সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতি ভবনে অনুষ্ঠিত পরিষদের এক সভা থেকে এ অভিযোগ করা হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজায়ের ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবে আলম, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এম এনায়েতুর রহিম প্রমুখ।

এদিকে বিচার বিভাগকে ধ্বংস করার জোট সরকারের ষড়যন্ত্র ও জনগনের জানমালের নিরাপত্তা বিধানে ব্যর্থতা এবং দুজন সিনিয়র সহকারি জজকে হত্যার প্রতিবাদে সমন্বয় পরিষদ বৃহস্পতিবার দেশব্যাপী আদালত বর্জন ও বিক্ষোভ সমাবেশ করবে। সংগঠনের আহ্বায়ক ব্যারিষ্টার এম আমির উল ইসলাম, যুগ্ম আহ্ববায়ক ব্যারিষ্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট সাহারা খাতুন, জেডআই খান পান্নাসহ অন্যান্যরা ঝালকাঠিতে বোমা হামলায় দুজন বিচারক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বৃহস্পতিবারের কর্মসূচিতে অংশ নিদে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।