সার্ক নেতৃবৃন্দের কাছে বি. চৌধুরীর ১১ দফা প্রস্তাব
সার্ক পার্লামেন্ট গঠনের প্রস্তাবসহ সার্ক নেতৃবৃন্দের কাছে ১১ দফা প্রস্তাব দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট ড.বদরুদ্দৌজা চৌধুরী।
বুধবার তিনি সার্কের ৭ টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে এ চিঠি পাঠান।
ড.বদরুদ্দৌজা চৌধুরী দক্ষিন এশিয়ার দেশগুলোর কার্যকর সামাজিক উন্নয়ন ফোরাম গঠনের জন্যে সার্ক পার্লামেন্ট গঠনের প্রস্তাব দেন। এছাড়াও তিনি সার্ক দেশগুলোর জনগনের অবাধ যাতায়াত, রাজনৈতিক নেতাদের অবাধ যাতায়াত, রাজনৈতিক নেতৃবৃন্দকে রক্ষায় পদক্ষেপ, সংখালঘু, আদিবাসী, নারী ও শিশুদের নির্যাতন থেকে রক্ষা, সার্ক দেশগুলোর মধ্যে শিল্প উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় ব্যবস্থা এবং সন্ত্রাস নিরসনে ব্যবস্থা গ্রহনের প্রস্তাব করেন।
এছাড়াও তিনি দক্ষিন এশিয়ার আঞ্চলিক এ সংগঠন সার্ককে একটি কার্যকর সংস্থায় পরিনত করারও আহ্বান জানিয়েছেন।
