২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিমকোটের্র দীর্ঘ অবকাশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন হাইকোর্টে খারিজ

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ ও ছুটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি বুধবার হাইকোর্ট খারিজ করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

হাইকোর্টের তালিকাভুক্ত অ্যাডভোকেট আফিফা বেগমর দায়ের কবা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম এ মতিন ও বিচারপতি এম রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

রিট আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের ক্যালেণ্ডার অনুযায়ী আপিল বিভাগ ও হাইকোর্ট ডিভিশন ২০০৫ সালে ১৭৯ দিন বন্ধ ছিল। এই দীর্ঘকালীন অবকাশ ও ছুটির কারণে আইনজীবীদের পাশাপাশি মক্কেলরাও দুর্ভোগের শিকার হন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এবিএম নুরূল ইসলাম আফিফা বেগমের পক্ষে মামলা পরিচালনা করেন।