২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম স্লুইস গেটের কাছে বুধবার ভোরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের একজন আঞ্চলিক নেতা নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 08:43 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

নিহত চরমপন্থী নেতার নাম মগরেব (৩২)। সে গণমুক্তি ফৌজের টিক্কা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে তার নিজ বাড়ি গোপগ্রাম থেকে মগরেবকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্র ভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়। তার দেওয়া তথ্য মোতাবেক বুধবার ভোরে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বের হয়। ভোর ৩টার দিকে পুলিশ গোপগ্রাম স্লুইস গেটের কাছে পৌঁছালে সেখানে অবস্থানরত তার সহযোগী চরমপন্থী ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশ জানায়, প্রায় পৌণে এ ঘন্টার বন্দুক যুদ্ধের সময় পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে ক্রসফায়ারে বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় অবস্থা বেগতিক দেখে তার সহযোগীরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি গান ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

মগরেব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে খোকসা থানায় দুটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।