সিলেটে র্যাবের যৌন উদ্দিপক ট্যাবলেট ভায়াগ্রা উদ্ধার
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর সদস্যরা মঙ্গলবার সিলেটে আট প্যাকেট ভায়াগ্রাসহ বেশ কিছু নিষিদ্ধ যৌন উদ্দিপক ওষুধ উদ্ধার করেছে।
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তারা এসব ওষুধ উদ্ধার করে এবং তিনজনকে আটক করে।
সূত্র জানায়, নিয়মিত অভিযানে গিয়ে র্যাব সদস্যরা একটি গাড়ি থেকে তিন প্যাকেট ভায়াগ্রাসহ সুনামগঞ্জের দিরাই উপজেলার বোরহানপুর গ্রামের কামাল হোসেন ২১ কে গ্রেফতার করে।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করে অপর দুই জন সোহেল আহমেদ ও আলমগীরকে যুক্তরাষ্ট্রের তৈরি ভায়াগ্রা, আট প্যাকেট সেক্সি চুইং গাম ও তিন প্যাকেট ব্ল্যাকগোল্ড চুইংগাম সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
