সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী
সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী মঙ্গলবার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এবং সন্ত্রাসীদের দমনে বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী ড. কিম হাওয়েলস বলেন, আমাদের অবশ্যই সন্ত্রাসীদের পরাজিত করতে হবে। কেননা তারা সকলের জন্যেই হুমকি স্বরূপ।
তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পুলিশকে সহায়তা দিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে তাদের ক্ষমতা বৃদ্ধিতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
বর্তমান সরকার কি সন্ত্রাস দমনে ব্যর্থ ? এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার তা মনে হয় না। বিশ্বের অনেক দেশেই এ ধারণা প্রভাব বিস্তার করেছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা গণতন্ত্র ঘৃণা করে এবং বাংলাদেশ এখন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পথে।
