চুয়াডাঙ্গায় ৬টি বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দু’টি ঘটনায় ছয়টি বোমা বিস্ফোরণ ঘটেছে।
রোববার রাত ১০টা থেকে রাত ১১টার মধ্যে বোমাগুলো বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনার পর থেকে চুয়াডাঙ্গায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, আলমডাঙ্গার হাটখোয়ালিয়া দু’টি এবং জীবননগর উপজেলার মাধবপুরে বাজারে পরপর চারটি বোমা হামলার ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন।
