২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সালকে সবুজ দক্ষিণ এশিয়া বর্ষ ঘোষণা

২০০৭ সালকে সবুজ দক্ষিণ এশিয়া বর্ষ হিসেবে ঘোষণা করেছেন সার্ক নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

দক্ষিণ এশিয়া অঞ্চলে ব্যাপক বনায়নের লক্ষ্যকে সামনে রেখে রোববার ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। তারা এ অঞ্চলের পরিবেশগত নিরাপত্তায় এবং পানি সম্পদ রক্ষায় সমন্বিত পরিকল্পনার কথা বলেন।

পরিবেশগত নিরাপত্তায় তারা সার্ক সদস্য দেশগুলোর মধ্যে একটি পরিবশে চুক্তি স্বাক্ষরের কথাও বলেন।

এছাড়াও ভুটানে একটি সার্ক বন কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় ।