২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ভারতীয় প্রস্তাব পরীক্ষা নিরীক্ষায় সার্কের সম্মতি

সার্কের ত্রয়োদশ সম্মেলনের ঢাকা ঘোষণায় বলা হয়, একটি দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে ভারত যে প্রস্তাব দিয়েছে সে সম্পর্কে ভবিষ্যতে পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে আমাদের সামাজিক সনদের সমন্বয়ে একটি দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং আঞ্চলিক টেলিমেডিসিন নেটওয়ার্ক স্থাপনসহ একটি বৃহত্তর চিকিৎসা সেবা কেন্দ্র চালু।

দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে এ পদক্ষেপগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে সার্ক ঘোষণায় এ প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যাপারে সদস্য দেশগুলোর সম্মতির কথা জানানো হয়।