২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াজ্জিনের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এলাকাবাসী জানায়, মসজিদের দেয়াল আলমারি খুলে মাইক বের করে মোয়াজ্জিন সাইফুল বিদ্যুতের সুইচ অন করেন।

এসময় শর্ট সার্কিটের কারণে তড়িতাহত হয়ে তিনি চিৎকার দিয়ে ওঠেন। উপস্থিত মুসল্লিরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন।

পরে আহত সাইফুলকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।