পাপিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান
বরিশালে অ্যাডভোকেট পাপিয়া হত্যার বিচার ও ঘাতক স্বামী তুহিনকে গ্রেপ্তারের দাবিতে নগরীতে রোববার সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পাপিয়া হত্যার বিচার দাবি পরিষদের ব্যানারে সর্বস্তরের জনগণ অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাড়ে ১১টার দিকে তারা হত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্মারকলিপি গ্রহণ করেন এবং পাপিয়া হত্যার সুষ্ঠু বিচারে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে বিক্ষুদ্ধ জনতা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কাউয়ুমুজ্জামানের কাছে অপর একটি স্মারকরিপি প্রদান করে।
অন্যদিকে রোববার পাপিয়া হত্যার আসামি স্বপ্নার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।
