২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের ভূয়া পরিচয়পত্র বানাতে গিয়ে ২ জন গ্রেফতার

চলমান ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনে ব্যবহারের জন্য ভূয়া পরিচয় পত্র তৈরির করতে গিয়ে শনিবার বিকালে রাজধানীর নীলক্ষেত এলাকায় পুলিশের হাতে দুই ব্যক্তি গ্রেফতার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পুলিশ এসময় বাকুশাহ মার্কেটের একটি দোকান থেকে একটি ল্যামিনাটিং মেশিন এবং একটি ফটোকপিয়ার মেশিন আটক করে।

গ্রেফতারকৃতার বাবুল মিয়া (২০) ও আল-আমীন (১৫) বাকুশাহ মার্কেটের ২৮/বি নম্বর দোকান অগ্রণী মালটি কালার এর কর্মচারী ।

তবে দোকান মালিককে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। পুলিশ জানায়, তার নির্দেশেই কর্মচারীরা ভুয়া পরিচয়পত্রগুলো তৈরি করছিলো।

বিডিনিউজের সাথে আলাপকালে নিউ মার্কেট থানার এসআই রমিজ উদ্দিন বলেন, ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও কিছু পাওয়া যায়নি।

তিনি বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি এর পেছনে কোনও অসৎ উদ্দেশ্য ছিলো কি না।