সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে কড়া ভাষায় বক্তব্য রাখলেন মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার বলেছেন, সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ একদমই সহ্য করা ঠিক নয়।
ঢাকায় অনুষ্ঠিত দু’দিন ব্যাপী ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, সার্কভূক্ত কোন রাষ্ট্রেরই উচিত নয় অন্য সদস্য রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে তার ভূখন্ডকে ব্যবহার করতে দেয়া ।
তিনি অর্থনৈতিক সহযোগিতা, আকাশ পথে যোগাযোগ উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক কৌশল নির্ধারণে পদক্ষেপ গ্রহণে বেশ কিছু প্রস্তাব উত্থাপন করেন।
তিনি বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং সীমান্ত এলাকাগুলোতে সন্ত্রাসী-অপরাধীদের প্রশ্রয় দেয়া অনুচিত।
তিনি আরও বলেন, কেবল পারস্পারিক সমঝোতা এবং যৌথ অঙ্গীকারের একটি পরিবেশের মাধ্যমেই আমরা সন্ত্রাসীদের বেড়ে ওঠা রোধ করতে সক্ষম হবো। আধিক যোগাযোগের মাধ্যমে আমরা এটি আশা করতে পারি।
ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, তার দেশের বিরুদ্ধে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্ত এলাকা সন্ত্রাসী দলগুলোর আস্তানা হিসেবে পরিচালিত হয়ে আসছে।
