কুমিল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর উপজেলার মোস্তাপুরে শুক্রবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকতার হোসেন (২০) নামে এক যুবক মারা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সড়ক পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকতার ঘটনাস্থলে নিহত হয়।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
