২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পটকা মাছের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু, অসুস্থ ৯

চট্টগ্রামের বাকলিয়ায় রমজান আলীর কলোনীতে শুক্রবার দুপুরে পটকা মাছের বিষক্রিয়ায় দুই জনের মৃত্যু ঘটেছে এবং ৯ জন অসুস্থ্য হয়ে পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

হাসপাতাল ও পুলিশ সুত্র জানায়, পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয় তিন পরিবারের শিশুসহ ১১ জন। খাবার পরপরই তাদের বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

অসুস্থদের মধ্যে মাহমুদা (১) নামের একটি শিশু বাড়িতেই মারা যায়। মা সালমা খাতুন পটকা মাছ খেয়ে তাকে বুকের দুধ খাওয়ালে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোহাম্মদ ফিরোজ (৪৫)।

অসুস্থরা হচ্ছে, সালমা খাতুন (৩৫), মজিবুর রহমান (৯), সাবিনা আক্তার (৬), খোদেজা বেগম (২৫), তসলিমা বেগম (৪), আকলিমা বেগম (৬) , আবু মুসা (২৫), মোহাম্মদ রফিক (১২) ও সাথী আক্তার (২০)।

অসুস্থদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসার পর অসুস্থরা এখন আশংকা মুক্ত।