ইথিওপিয়া ইরিত্রিয়া সীমান্তে নিযুক্ত বাংলাদেশী শান্তিরক্ষীরা আতঙ্কে রয়েছে
আফ্রিকার ইথিওপিয়া ও ইরিত্রিয়া’র সীমান্ত এলাকায় মোতায়েনকৃত বাংলদেশী শান্তিরক্ষী কর্মীরা চরম আতঙ্ক ও উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সীমান্ত এলাকার উভয় পার্শ্বে উত্তেজনা অব্যাহত থাকায় তাদের মধ্যে এ উৎকন্ঠা বিরাজ করছে।
ওই অঞ্চলের নিযুক্ত জাতিসংঘ কর্মকর্তা জানান, হেলিকপ্টার চলাচল ও টহলের ওপর ইরিত্রিয়ার নিষেধাজ্ঞার কারণে তাদের সীমান্ত পর্যবেক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জাতিসংঘের আঞ্চলিক মিশনের প্রধান কর্মকর্তা বাংলাদেশর কর্ণেল মোহাম্মদ ইকবালকে উদ্ধৃত করে তুরস্কের একটি সাপ্তাহিক ম্যাগাজিন জানায়, ইথিওপিয়া সীমান্ত এলাকার ১৫ কিলোমিটারে মধ্যে দুই থেকে তিন ডিভিশন সৈন্য পুনরায় মোতায়েন করেছে।
তিনি জানান, ফসলের মাঠ নষ্ট করে ইরিত্রিয়া বহু মিলিশিয়াকে সীমান্তের বাফার জোন এলাকায় মোতায়েন করেছে।
কর্ণেল ইকবাল জানান, ইরিত্রিয়া তার চেকপয়েন্টগুলোতে জতিসংঘের হেলিকপ্টার চলাচল এবং স্থলভাগ টহলে বাধা দেওয়ায় জাতিসংঘ মধ্য ও পশ্চিম জোনের সীমান্ত এলাকার মাত্র শতকরা ৪০ থেকে ৪৫ ভাগ মনিটরিং করতে পরছে।
আসমারায় নিযুক্ত জাতিসংঘের এক মুখপাত্র গেইল বিন্ডলি টেইলর-সাইনটি জানান, এখানে পরিস্থিতি এমন যে যদি কোন এক পক্ষ একটু ভুল করে তবে তা যুদ্ধ রূপ নেবে।
জাতিসংঘ কমিটি আসার একদিন পর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মিলিস জেনাওই জানান, ইরিত্রিয়ার যে কোন ধরণের উষ্কাানিতে ইথিওপিয়া যুদ্ধে জড়াবে না।
১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে সংঘটিত ভয়াবহ যুদ্ধে প্রায় ৭০ হাজার লোক মারা যায়। ২০০২ সালে একটি স্বাধীন কমিশন উভয় দেশের সীমান্ত চিহ্নিত করে একটি মানচিত্র অংকন করে। ইরিত্রিয়া চাইছে তা বাস্তাবায়ন করতে কিন্তু ইথিওপিয়া বলছে মানচিত্রে অন্যায় ভাবে তাদের কিছু গ্রাম এবং পারিবারিক খামারকে বিভক্ত করা হয়েছে।
জাতিসংঘে শান্তিরক্ষা মিশন ইউএনএমইই’র আওতায় বাংলাদেশের একটি ছোট দল আফ্রিকার ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় মধ্যে শান্তি স্থাপনে নিযুক্ত রয়েছে।
