২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে ট্রেন-বাস সংঘর্ষ, আহত ১৬

নীলফামারীর সৈয়দপুর ওয়াপদা রেলক্রসিংয়ে শুক্রবার ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী শেরিন এন্টারপ্রাইজের একটি নৈশকোচ ভোর সাড়ে ৬ টায় বিশ্বরোড় ধরে সৈয়দপুর ওয়াপদা রেলক্রসিং পার হওয়ার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে অন্তত ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে আবুল হোসেন (১০), তুন্নি (২০), বাবলা (৩৪), হাসিব (১১), জাহাঙ্গির (২৫) ও নূর ইসলামকে (৩০) সৈয়দপুর ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানায়, বছর দুয়েক আগে রেল ক্রসিংয়ের গেটটি চুরি হয়ে গেলেও নতুন করে আর গেট লাগানো হয়নি। গেটম্যান নাসির উদ্দিন কখনোই দায়িত্ব পালন করেন না বলেও অভিযোগ করা হয়। দুর্ঘটনার সময় গেটম্যান নাসির উদ্দিন পাশের ওয়াপদা মোড়ে একটি হোটেলে আড্ডা দিচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।