২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াকে সার্ক স্বর্ণপদক প্রদানের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে ঢাবি’র ৩৮০ শিক্ষকের বিবৃতি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সার্ক স্বর্ণপদক প্রদানের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮০ জন সার্ক নেতৃকৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 03:14 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

শুক্রবার এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের ৩৮০ জন শিক্ষক বিবৃতিতে জানান, এ পদক প্রদান কারা হলে উর্দিপরা সামরিক শাসকদের অবৈধপন্থায় রাষ্ট্রক্ষমতা দখলের মতো ন্যক্কারজনক ঘটনাকে উৎসাহিত করা হবে।

সম্প্রতি হাইকোর্ট বিভাগ সাবেক সেনা প্রধান জিয়াউর রহমানসহ সামরিক শাসকদের রাষ্ট্রক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে রায় দিয়েছেন।

জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রায় পাঁচ বছর পর ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে ঢাবি শিক্ষকরা জানান, জিয়াউর রহমানকে পদক প্রদানের সিদ্ধান্তে আমরা বিস্মিত ।

তারা বলেন, জিয়াকে সার্ক পদক প্রদানের মাধ্যমে সার্কের নীতি ও আদর্শকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে আমরা মনে করি।

বিবৃতিতে স্বাক্ষর দানকারি শিক্ষকগণ হলেন-অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ, ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. হারুন অর রশিদ, ড. একে আজাদ চৌধুরী, ড. মো. আখতারুজ্জামন, ড. আবুল বারকাত, ড. মোহাম্মদ মোহাব্বত খান ড. দুর্গাদস ভট্টাচার্য ও ড. গোলাম রহমান প্রমুখ।