২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ২ চারমপন্থী সন্ত্রাসী র‌্যাবের হাতে গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৫ সদস্যরা শুক্রবার আটঘরিয়া উপজেলার চান্দাই গ্রাম থেকে সোলাইমান হোসেন ও মোরশেদ আলী নামের দুই চরমপন্থী সন্ত্রাসীকে আটক করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদসরা শুক্রবার ভোরে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা দুজনের পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার স্থানীয় নেতা।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলাসহ অপহরণ, চাদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে।