বিএফইউজের কনভেনশন স্থগিত: সরকারের ব্যাখ্যা
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নণ্ডবিএফইউজে’র একাংশের আহুত কনভেনশন স্থগিত হওয়া সংক্রান্ত বৃহস্পতিবার সংবাদপত্রে প্রকাশিত একটি খবর এবং একই বিষয়ে একই দিনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিয়েছে সরকার।
এক তথ্য বিবরণীতে জানানো হয়, ‘উল্লিখিত কনভেনশন অনুষ্ঠানের স্থানটিণ্ডডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়াম ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে ঘোষিত উচ্চ মাত্রার নিরাপত্তা অঞ্চলে অবস্থিত হওয়ায় এবং এ অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ বিপুল সংখ্যক নাগরিকের উপস্থিতির কথা বিবেচনা করে সরকার কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নিতে চায়নি। যেহেতু সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সার্ক সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি বাংলাদেশের মর্যাদার সঙ্গে সম্পর্কিত, সেহেতু সার্ক অনুষ্ঠানের নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটরিয়ামে সব রকম অনুষ্ঠানের বুকিং আপাতত স্থগিত রাখার পরামর্শ দেয়া হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নণ্ডবিএফইউজে’র উল্লিখিত কনভেনশন ছাড়াও একইস্থানে অনুষ্ঠিতব্য কয়েকটি সামাজিক অনুষ্ঠানও সে কারণে স্থগিত হয়ে যায়। এসবের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজার কোনও অবকাশ নেই’।
