সার্ক সম্মেলন সরাসরি সম্প্রচার করবে বিটিভি
ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।
বিটিভির মহাপরিচালক একেএম হানিফ বিডিনিউজকে জানান, সার্কের কর্মসূচি চলার সময় অন্য কোনও অনুষ্ঠান সম্প্রচার করা হবেনা।
তিনি আরো জানান, বেসরকারি সকল টিভি চ্যানেল বিটিভির অনুষ্ঠান প্রচার করতে পারবে।
