২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার কারণে শেখ হাসিনা রাত্রী যাপনের স্থান পরিবর্তন করেছেন

উত্তরাঞ্চলের বন্যা ও মঙ্গা কবলিত এলাকায় সফররত সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিরাপত্তা জনিত কারণে লালমনির হাটের পরিবর্তে রংপুর সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এর আগে তিনি লালমনিরহাট সার্কিট হাউজে থাকবেন বলে নির্ধারিত ছিল। কিন্তু লালমনিরহাট যাওয়ার পথে শহরের কয়েকটি স্থানে চকলেট বোমা বিস্ফোরণ ঘটায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

দুষ্কৃতিকারীরা গাউসুদ্দিন হাইস্কুলের সামনে মঙ্গলবার রাতে ২০ টি চকলেট বোমার বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত পালিয়ে যায়। তবে বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটে নি।