শীর্ষ সম্মেলনের পর সদস্য দেশসমূহের মন্ত্রী পর্যায়ের কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে
১২ ও ১৩ নভেম্বর সার্ক সম্মেলন অনুষ্ঠিত হবার পর মন্ত্রী পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী মাসগুলো সদস্য দেশসমূহের কৃষি, বাণিজ্য, অর্থ এবং পরিবেশ বিষয়ক মন্ত্রীরা পৃথক বৈঠকে অংশ গ্রহণ করবেন।
এর মধ্যে বাণিজ্য ও পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও পূর্বাভাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির বৈঠকও বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ)’র জন্যে অর্থায়ন কৌশল গঠনের লক্ষ্যে সদস্য দেশসমূহের অর্থমন্ত্রীরা আগামী বছরের প্রথম দিকে ইসলামাবাদে এক বৈঠকে মিলিত হবেন।
কর্মকর্তারা আরও জানান, আসন্ন সম্মেলনে আলোচ্য সূচির মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক দুর্যোগ ও পূর্বাভাস ব্যবস্থা।
