২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী সার্ক সম্মেলন নয়া দিল্লিতে

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের পরবর্তী অর্থাৎ চতুর্দশ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বর্ণক্রমানুযায়ী পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ভুটানে। কিন্তু হিমালয় পাদদেশের এ দেশটি তাদের অনুন্নত অবকাঠামোর কারণে পরবর্তী সার্ক সম্মেলন আয়োজন করতে রাজি নয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এর অর্থ হল ভারতই পরবর্তী সার্ক সম্মেলনের আয়োজক।

তিনি বলেন, ঢাকায় ত্রয়োদশ সার্ক সম্মেলনের শেষ দিনে চতুর্দশ সার্ক সম্মেলনস্থল সম্পর্কে ঘোষণা আসবে।

ভুটান বাদে ছয় সদস্য দেশের সব ক’টিতেই দু’বার করে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এই নিয়ে বাংলাদেশ তৃতীয় বারের মত সার্ক আয়োজক।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সার্ক এবং বিমসটেক) মহাপরিচালক বিডিনিউজকে বলেন, ত্রয়োদশ সার্ক সম্মেলনে পরবর্তী অর্থাৎ চতুর্দশ সার্ক সম্মেলনের তারিখ ও অনুষ্ঠানস্থলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।