দুর্ঘটনাবশত কনস্টেবলের অস্ত্রের গুলিতে অপর এক কনস্টেবল আহত
দায়িত্বরত অবস্থায় মঙ্গলবার রাতে সোনারগাঁ হোটেলের সামনে দুর্ঘটনাবশত একজন পুলিশ কনস্টেবলের অস্ত্রের গুলিতে আহত হয়েছে অপর এক কনস্টেবল।
পুলিশ জানায়, হঠাৎ করেই গুলিটি বের হয়ে এসে কনস্টেবল অটল খানের নাকের পাশ দিয়ে চলে যায়। এতে তিনি সামান্য আহত হয়েছেন।
চিকিৎসার জন্য অটলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সার্কের দায়িত্ব পালন করতে তাকে নেত্রকোণা থেকে ঢাকা আনা হয়।
