২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভি চেয়ারম্যানকে গ্রেফতার করার হাইকোর্টের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে খারিজ

তিনটি ফৌজদারি মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালমকে ২০ নভেম্বরে পর্যন্ত গ্রেফতার অথবা হয়রানি করা যাবে না এই মর্মে দেয়া হাইকোর্টের নির্দেশ স্থগিত করার জন্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট মঙ্গলবার খারিজ করে দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এমএম রুহুল আমীন এ রায় দেন। এছাড়াও, তিনি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানির জন্য ১৬ নভেম্বর তারিখ ধার্য করেন।

আব্দুস সালামের সাবেক স্ত্রী ফারজানা শিল্পী এবং কাফরুল থানার সাব ইন্সপেক্টর নাসিমুল ইসলাম ৭ ও ১৯ অক্টোবর ইটিবির চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে কাফরুল থানা এবং চিফ মেট্ট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তিনটি মামলা দায়ের করেন।

একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের পৃথক জামিনের আবেদনের প্রেক্ষিতে ২৫ ও ২৭ অক্টোবর হাইকোর্টে-২০ নভেম্বর পর্যন্ত আব্দুস সালামকে গ্রেফতার অথবা হয়রানি না করার জন্য সরকারকে নিদের্শ দেন।

সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা এবং অপর পক্ষে অ্যাডভোকেট টিএইচ খান এ মামলা পরিচালনা করেন।