২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ডামি বোমা উদ্ধারে শহরজুড়ে আতঙ্ক, অস্ত্র ও বোমা তৈরির উপকরনসহ ডাকাত আটক

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র একাডেমি মোড়ের বেঙ্গল ফার্মেসীর সামনে থেকে দু’টি ডামি বোমা উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

স্থানীয় পুলিশ সূত্র জানায়, বোমা সদৃশ বস্তু দু’টি ছিল ডামি বোমা। বোমা উদ্ধারের খবরে শহরে আতংক ছড়িয়ে পড়ে।

সদর থানার দারোগা নাসিরউদ্দিন জানান, বোমা দুটি উদ্ধার করে নিস্ক্রিয় করতে বালতিতে ফেলা হলে বালতির পানিতে বোমা দুটি ভাসতে থাকে। তিনি আরও বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে জর্দার কৌটায় লাল টেপ লাগিয়ে ফেলে রাখা হয়েছিল।

এদিকে জেলার সদর উপজেলার হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ভোরে শৈলগাড়ি গ্রাম থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা তৈরীর উপকরন এবং গ্রীল কাটার যন্ত্রসহ সফিদুল (৩৫)নামে এক আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে।

সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা শৈলগাড়ি গ্রামে অভিযান চালিয়ে একটি সার্টারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড বন্দুকের গুলি, ৯ রাউন্ড থ্রীনট রাইফেলের গুলি, গ্রীল কাটার যন্ত্র এবং বোমা তৈরীর উপকরনসহ সফিদুলকে আটক করে।