মুক্তিযুদ্ধের সংগঠক ও পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান সালাম মিয়া আর নেই
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি, পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুস সালাম মিয়া (৬৪) মঙ্গলবার সকাল পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে....রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য ভক্ত ও অনুরাগী রেখে গেছেন।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের প্রথম জানাযা অনিুষ্ঠিত হয়।
বুধবার পটুয়াখালী পৌরসভা, আওয়ামী লীগের জেলা কার্যালয় এবং সবশেষে পিডিএসএ মাঠে মরহুমের জানাযা শেষে পটুয়াখালী মুসলিম গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
আবদুস সালাম মিয়ার মৃত্যুতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছে।
