অস্ট্রেলিয়া ও ব্রিটেনের সন্ত্রাস আইন গণতন্ত্র ও সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার জন্য উদ্বেগজনক : আইএফজে
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস এই বলে সতর্ক করে দিয়েছে যে, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া স্বাধীনভাবে সন্ত্রাস বিরোধী আইন প্রস্তুত করছে, যা গনতন্ত্র ও সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখা দিতে পারে।
ব্রিটেনে টনি ব্লেয়ার যে ধরণের আইন করতে চাইছে, তাতে সন্ত্রাস আরও বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে অস্ট্রেলিয়ায়ও নতুন সন্ত্রাস বিরোধী আইনে সন্ত্রাসের বৃহৎ আকারের সংজ্ঞা নির্ধারণ করা হচ্ছে।
আইএফজে’র সাধারণ সম্পাদক এইডেন হোয়াইট বলেন, ব্রিটেন ও অস্ট্রেলিয়া যে আইন প্রস্তুত করছে, তা আইন হিসেবে পাশ হলে গণতন্ত্র ও সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দেখা দিতে পারে।
আইএফজে বিশ্বের ১১০ টিরও বেশি দেশের পাঁচ লাখ সাংবাদিকের প্রতিনিধিত্ব করে।
